পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে শাকিব মিয়া (৫) ও লাহিম মিয়া (৬) নামের দুই শিশু মারা গেছে। তারা দুজন চাচাতো-জ্যাঠাতো ভাই। 

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন আলী জানান, শাকিব সমসপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে এবং লাহিম একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে। শাকিব ও লাহিম বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলছিল। একপর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে। বেলা একটার দিকে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।