পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীমা খাতুন (৬) ও লাবনী খাতুন (৭) বাড়ির আঙিনায় খেলছিল। কোনো এক ফাঁকে তারা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বাড়িতে ফিরে না আসায় অভিভাবকেরা সন্ধ্যার আগে তাদের খুঁজতে থাকেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ওই দুই শিশুর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পুকুরে নেমে পড়ার কারণে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুরের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে। ওই দিন সন্ধ্যার পর পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শামীমা খাতুন ওই গ্রামের কৃষক বাবুল শেখ ও লাবনী খাতুন আবদুল কাদের খানের মেয়ে। একসঙ্গে দুই শিশুর করুণ মৃত্যুতে গ্রামে শোক বিরাজ করছে।