পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে নওরীন (৫) ও ইতি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নওরীন উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আহাদ আলীর ও ইতি একই গ্রামের জাকির হোসেনের মেয়ে।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ির উঠানে নওরীন ও ইতি দুজনে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যায় ওই দুই শিশুকে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তাঁরা পাশের পুকুরে ইতির লাশ ভাসতে দেখেন। কিছুক্ষণ পর ওই পুকুরে নওরীনের লাশও পাওয়া যায়।