পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত শনিবার পুকুরের পানিতে ডুবে সিঁথি (৭) ও ঋতুপর্ণা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সিথি উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী গ্রামের নরেন্দ্র নাথের মেয়ে ও ঋতুপর্ণা একই গ্রামে রঞ্জিত চন্দ্রের মেয়ে। তারা উপজেলার আজিমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল শিশু দুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।