প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম মোমেন ও আবিলা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার দিগড় ইউনিয়নের ডালিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মোমেন ডালিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আবিলা একই গ্রামের দিদার হোসেনের মেয়ে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিয়া বলেন, বিকেলে বাড়ির পাশে দুই শিশু খেলা করার সময় পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় পার্শ্ববর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।