পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল বুধবার পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামে ডোবার পানিতে পড়ে নিহার আক্তার নামের দুই বছরের একটি শিশু মারা যায়। সে ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী নাজমুল ব্যাপারীর মেয়ে। এদিকে বিকেলে চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামে হৃদয় হাওলাদার (৫) নামের আরেকটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। হৃদয় গ্রামের হাসেম হাওলাদারের ছেলে। ওই দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।