পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের হামকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো, বড়হামকুরিয়া উত্তরপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে রিজন মিয়া (৫) এবং একই গ্রামের পূর্বপাড়ার কামাল হোসেনের ছেলে মেরাজ উদ্দীন (২)।

দুই শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে রিজন বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। সন্ধ্যার দিকে তাঁর লাশ ভেসে উঠে। অপর দিকে সন্ধ্যায় মেরাজ খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এক ঘণ্টা পর তার লাশ ভেসে উঠে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।