পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তোবা (৩) ও মিতুল (৪) নামের দুই শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উচাখিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তোবা নামের শিশুটি উচাখিলা বাজারের ব্যবসায়ী মামুন মিয়ার মেয়ে। মিতুল নামের শিশুটি গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী মো. মোখলেছ মিয়ার কন্যা। দুটি পরিবারই গ্রামীণ ব্যাংকের উচাখিলা শাখার পাশে মোজারুল ইসলামের বাসায় ভাড়া থাকে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল শিশু দুটি খেলতে খেলতে বাসার পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর লোকজন দুটি শিশুকে পুকুরে ভাসতে দেখে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
মামুনের বাড়ি উচাখিলা বাজারের অদূরে রাজীবপুর ইউনিয়নের উজানচর গ্রামে। মোখলেছ নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাসিন্দা।