পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সোনিয়া আক্তার (৩) ও তোফায়েল মিয়া (২)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাইবোন। সোনিয়া আক্তার চানপুর গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে। আক্কাছ মিয়ার ভাই সাচ্ছু মিয়ার ছেলে তোফায়েল মিয়া।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশে খালের পাড়ে খেলা করছিল। হঠাৎ খালের পানিতে পড়ে যায় দুজন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।