পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মুলাদী উপজেলায় পানিতে ডুবে মো. সিয়াম (৭) ও নাঈমা (৬) নামের দুই শিশু মারা গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাতার চর গ্রামে পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সিয়াম পাতার চরের মাসুদ হাওলাদারের ছেলে। নাঈমা প্রতিবেশী শহীদ ঢালীর মেয়ে।