পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর এলাকায় আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো কান্দারচর এলাকার সাইদুর রহমানের মেয়ে সুমায়া (৪) ও বকশীগঞ্জ উপজেলার পাগলাপাড়া গ্রামের আলামিন মিয়ার মেয়ে আঁখি আক্তার (৫)। সম্পর্কে সুমায়ার ফুপাতো বোন আঁখি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আঁখি কয়েক দিন আগে কান্দারচর এলাকায় বেড়াতে যায়। রোববার সকালে সুমায়া ও আঁখি বাড়ির পাশে খেলা করছিল। সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত স্বজনেরা তাদের খুঁজে পাচ্ছিল না। বেলা একটার দিকে দুজনের লাশ ওই ডোবায় ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।