পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামুডাঙ্গা সরকারপাড়া গ্রামের একটি পুকুরে ডুবে গতকাল সোমবার দুটি শিশু মারা গেছে। তারা হলো, লালমনিরহাটের আদিতমারি উপজেলার স্বাথীবাড়ী সেনপাড়া গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে গোবিন্দ চন্দ্র (৬) ও রংপুরের কাউনিয়া উপজেলার বিশ্বনাথ গ্রামের সুধাসন চন্দ্রের ছেলে বিপ্লব চন্দ্র (৭)। পারিবারিক সূত্র জানায়, একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে খেলতে খেলতে শিশু দুটি পুকুরে পড়ে যায়।