পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে পানিতে ডুবে সাব্বির (৪) ও শাহিন (৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাগড় গ্রামে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শিশুদের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, খেলা করতে করতে হঠা ৎ বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায় শাহিন। এ সময় ছোট ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় সাব্বির। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু দুটির বাবার নাম শাহাবুদ্দিন।