পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাগলা কুকুরের তাড়া খেয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এরা হলো মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিকুল গ্রামের তাহির আলীর ছেলে সাপু (১০) ও একই ইউনিয়নের উত্তরভাগ চা-বাগানের লক্ষ্মী নারায়ণ গৌড়ের ছেলে স্বপন (১১)। গত সোমবার সন্ধ্যায় উত্তরভাগ ইউনিয়নের হলদিকুল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন, একটি পাগলা কুকুর এলাকার বেশ কিছু গরু ও মানুষকে কামড়েছে। এলাকাবাসী গত সোমবার বিকেলে সংঘবদ্ধ হয়ে পাগলা কুকুরটিকে মারতে তাড়া করেন। এদিকে কুকুরটি প্রাণ বাঁচাতে ছুটে যাওয়ার পথে দুই শিশুকে তাড়া করে। শিশু দুটি কুকুরের কামড় থেকে আত্মরক্ষা করতে পাশের ডোবার মধ্যে পড়ে যায়। কিন্তু তারা সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে।