পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে ওই গ্রামের সাহাজাত আলীর ছেলে সাকিব (২) ও সাহাজাতের ভাই নুরুল হকের ছেলে গোলাপ (২) বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন ওই পুকুরে তাদের লাশ ভাসতে দেখে।