পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার গচাপাড়া গ্রামের ওমর শেখের ছেলে মমিন শেখ (৫) ও মোস্তফা শেখের ছেলে শাহারুল শেখ (৫) বাড়ির পাশে একটি খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বিকেল চারটার দিকে এলাকাবাসী খালে ভাসতে দেখে মমিনের লাশ উদ্ধার করে। পরে অনেক খোঁজাখুঁজি করে একই স্থান থেকে সন্ধ্যায় শাহারুলকে উদ্ধার করা হয়।