পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে আঁখি আক্তার (৩) নামের এক শিশু মারা গেছে। শিশুটির বাবার নাম আরশাদ আলী মোল্লা। এর আগের দিন সোমবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে একইভাবে বাড়ির পাশের পুকুরে ডুবে লিমন (৪) নামের আরেক শিশু মারা যায়। লিমন ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।