পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুটি হলো ফাহিম হোসেন (৩) ও রিমু আক্তার (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।এলাকাবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্র জানায়, উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাদল মিয়ার মেয়ে রিমু মায়ের সঙ্গে উপজেলার বালুয়াকান্দি গ্রামে নানাবাড়ি বেড়াতে আসে। গতকাল দুপুরে সে সমবয়সী মামাতো ভাই ফাহিমের সঙ্গে খেলতে যায়। এ সময় বাড়ির পাশে বর্ষায় জমা পানিতে ডুবে তারা মারা যায়। ফাহিমের বাবার নাম ফারুক মিয়া। ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ফাহিম ও রিমুর মা যথাক্রমে জিয়াসমিন বেগম ও পলি আক্তার কাঁদতে কাঁদতে বার বার চেতনা হারাচ্ছেন। ‘সব শেষ হয়ে গেল’ বলে দুটি পরিবারের লোকজন বিলাপ করছেন।