পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় পানিতে ডুবে মারুফ হাসান (২) ও রুহান হোসেন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার সদর উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মাসুদ হাসানের ছেলে মারুফ ও বদরুজ্জামানের ছেলে রুহান বাড়ির পাশের একটি পুকুরে ভেলায় চড়ে ভাসছিল। পরিবারের লোকজন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।