পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে গতকাল শনিবার পুকুরে ডুবে এক স্কুলছাত্র ও পোরশায় এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, সাপাহারের কলমুডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র নুরুজ্জামান (১২) স্কুল থেকে ফিরে পুকুরে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। এদিকে পোরশার সোমনগর (সুতলি) গ্রামের নূর জামানের মেয়ে খাদিজা (দেড় বছর) দুপুর ১২টার দিকে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে যায়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি