প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে গত মঙ্গলবার বিকেলে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো: সুষমা আক্তার (৮) ও সেতু খাতুন (৭)। তাদের বাবার নাম যথাক্রমে আবদুর রহমান শেখ ও আইনুদ্দিন মন্ডল। প্রতিবেশী মতিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে দুই শিশু বাড়ির কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায়। কিন্তু বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। বিকেলে নদীতে তাদের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।