প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলায় পানিতে ডুবে সাদিয়া ও রাকিবুল নামের তিন বছরের দুটি শিশু মারা গেছে। গতকাল শনিবার উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া ও রাকিবুল সম্পর্কে চাচাতো ভাইবোন। সাদিয়া ওই গ্রামের সুজন আলীর মেয়ে। রাকিবুলের বাবার নাম মজনুর রহমান। স্থানীয় পৌরসভা সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সাদিয়া ও রাকিবুল নিজেদের বাড়িসংলগ্ন পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদের দুজনের মৃত্যু হয়। স্থানীয় গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।