পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো তানিয়া আক্তার (১০) ও জয়া আক্তার (৭)। তারা সম্পর্কে খালাতো বোন। গতকাল শুক্রবার সকাল আটটায় ওই ঘটনা ঘটে। পারিবার সূত্রে জানা গেছে, সকাল আটটায় ওই দুই শিশু পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। এরপর তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। ঈদের আগেই দুই বোন চট্টগ্রাম থেকে তাদের মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।