পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। তারা হলো শুভ (১০) ও শান্ত (৭)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের মীরেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই সহোদর মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল প্রথম আলোকে জানান, স্কুল থেকে বাসায় ফিরে পুকুরে গোসল করতে যায় দুই ভাই। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত দুই সহোদরের বাবা ফরিদ হোসেন উপজেলা সদরের পশ্চিমে একটি কোম্পানিতে চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের বাইন্যাছড়া গ্রামে। মীরেরখীল আবদুল জলিল কোম্পানির বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।