পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও মহল্লায় বিয়ের নয় দিনের মাথায় পানিতে ডুবে এক গৃহবধূ ও তাঁর জায়ের মৃত্যু হয়েছে। লাছি নদসংলগ্ন একটি পুকুরে গোসল করতে গিয়ে গতকাল শনিবার দুপুরে তাঁদের মৃত্যু হয়।
গুয়াগাঁও গ্রামের লোকজন বলেন, গ্রামের ভ্যানচালক হাবিবুর রহমানের স্ত্রী শিউলী বেগম (২৫) ও হাবিবুরের ছোট ভাই হোটেল কর্মচারী স্বপনের স্ত্রী মুন্নী আকতার (১৬) গতকাল দুপুরে বাড়ির কাছে লাছি নদের পাশে একটি পুকুরে কাপড় ধুতে যান। কাপড় ধুয়ে গোসল করতে নেমে পুকুরের গভীর অংশে চলে যান। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের লাশ উদ্ধার করেন।
২০ মার্চ স্বপনের সঙ্গে রানীশংকৈল উপজেলার বাংলাগড় গ্রামের মুন্নীর বিয়ে হয়। পাঁচ দিন আগে স্বপন মুন্নীকে বাড়িতে আনেন।