পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় গতকাল রোববার সকালে পানিতে ডুবে শিশু ও এক প্রতিবন্ধী ব্যক্তি মারা গেছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মহম্মদপুরের বড়রিয়া গ্রামে রুবিয়া (২) নামে এক শিশু বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় শিশুটি পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে তার মা আমিনা খাতুন উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে উপজেলার কানাইনগর গ্রামে পানিতে ডুবে অখিল বিশ্বাস (৪৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী মারা যান। অখিলের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস বলেন, সকালে অখিল বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে। মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।