পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা ও বরিশালের গৌরনদী উপজেলায় পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। ভোলা পৌরসভার চরজংলা গ্রামে গতকাল বুধবার পানিতে ডুবে মারা যায় মেহের (২) নামে এক শিশু। পারিবারিক সূত্রে জানা গেছে, মেহের দুপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যেরা ভোলা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্স মো. হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে বাড়ির পুকুরে ডুবে মোতাহার তালুকদার (৮০) নামে এক ব্যবসায়ী গতকাল বুধবার মারা গেছেন। পরিবারের সবার অজান্তে দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে করেনপেরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।