পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর ও নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত দুই দিনে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের জগদীশ দাশের মেয়ে ইতি দাশ (আড়াই বছর) গতকাল বৃহস্পতিবার দুপুরের কোনো এক সময় বাড়ির সামনের বৌলাই নদে পড়ে যায়। নদের পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। বেলা তিনটার দিকে ইতিকে নদ থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পূর্বধলার ঘাগড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে নূরুজ্জামান (৪) গত বুধবার সন্ধ্যায় পানিতে ডুবে মারা গেছে।