পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের শুভপুর এলাকার একটি পুকুরে ডুবে মারা গেছে সাথী আক্তার (৮) ও পারভেজ হোসেন (৭) নামের দুই ভাইবোন। গতকাল বুধবার সকাল ১০টায় শুভপুর মসজিদ পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। শিশুদের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল ভোরে সিলেট থেকে কুমিল্লায় শ্বশুরবাড়িতে আসি। সকালে তারা ভাত খেয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানে যায়। এরপর আর তাদের খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সকাল ১০টায় মসজিদের পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।’ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।