পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে পানিতে ডুবে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।  তারা হলো লাউরফহেতপুর ইউনিয়নের বাশারুক গ্রামের মাজেদ মিয়ার ছেলে জোনাইদ মিয়া (৩) ও মেয়ে মারিয়া আক্তার (৫) এবং পৌর এলাকার নারায়ণপুর গ্রামের শামছুল আলমের ছেলে মো. রায়হান (৪)।

বেলা তিনটার দিকে খাবার শেষে  জোনাইদ ও মারিয়া বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে জুনাইদ পুকুরে পড়ে যায়। জুনায়েদকে উদ্ধার করতে পানিতে নেমে বোন মারিয়াও তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের রায়হান গতকাল বেলা আড়াইটার দিকে  তার নানা বাড়ি সীতারামপুর গ্রামের পাশের তিতাস নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।