পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে আপন চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো রজব আলী বিশ্বাসের ছেলে আরাফাত (৪) ও মিরাজুল বিশ্বাসের মেয়ে ফাবিয়া (৫)। দুই পরিবারই মৎস্যজীবী। প্রতিবেশী আজিম শেখ বলেন, দুই ভাইবোন সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। দীর্ঘ সময়েও তারা ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। পরে এলাকার লোকজন দুপুর ১২টার দিকে পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।