পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌর এলাকায় গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো বন্যা (৭) ও জীবন (৬)। তারা ভেড়ামারা পৌর এলাকার জিকে বাঁধপাড়া এলাকার আলম হোসেনের সন্তান। ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বাড়ির পাশেই জিকে সেচ প্রকল্পের প্রধান খালের ধারে বন্যা ও জীবন খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা মৃতদেহ ভাসতে দেখে খাল থেকে উদ্ধার করেন।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, পৌর মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিদের সিদ্ধান্তে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। ২১ দিন আগে এই দুই শিশুর মা মারা যান। তার পর থেকে তারা ক্যানেলপাড়া এলাকায় তাদের নানাবাড়িতে থাকত।