প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে আজিজুল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন জানান, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের গোদগাঁতী গ্রামের আবদুর রহমানের ছেলে আজিজুল মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সন্ধ্যার দিকে পুকুরে জাল ফেলে। এ সময় শিশুটির লাশ উদ্ধার হয়।