প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার কদমা গ্রামে রোহান (২) নামের এক শিশু গত বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। রোহান ওই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। গতকাল শুক্রবার বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার ছাত্র খালিদ বিন সাঈদ নয়ন (৬) নামের আরেক শিশু মারা গেছে। খালিদ পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার মিষ্টি বিক্রেতা আবুল কালামের একমাত্র ছেলে ও উপজেলার দুপচাঁচিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্লে শ্রেণীর ছাত্র।