প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা গ্রামে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে রবিউল আউয়াল (৬) ও শফিকুল ইসলাম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন ভাই এবং গ্রামের রিপন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাবা-মা বাড়িতে না থাকা অবস্থায় রবিউল ও শফিকুল বাড়ির পাশের নালায় পড়ে যায়। বিকেলে তাদের লাশ ভেসে ওঠে।