প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে বৃষ্টি আক্তার (৬) নামের এক স্কুলছাত্রী বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে। বৃষ্টি কানাইপুর কিশলয় বিদ্যানিকেতনের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। সে ওই গ্রামের বাসিন্দা প্রবাসী হারুন গাজীর মেয়ে। গতকাল বেলা দেড়টার দিকে বৃষ্টি পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। ঘণ্টা খানেক পর তাকে পুকুর থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর অফিস