প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ফুটানিবাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হলো উপজেলার পশ্চিম তাইড় গ্রামের বাপ্পি মিয়ার মেয়ে সুমনা খাতুন (৯) ও একই গ্রামের বাবু মিয়ার মেয়ে টিনা খাতুন (৮)। পুলিশ ও দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সুমনা ও টিনা এলাকার জলাশয়ে নেমে পানিতে ডুবে যায়। রাত আটটার দিকে এলাকাবাসী জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।