পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলার বড় ইলাশপুর গ্রামে গতকাল বুধবার নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে, আজিজুল ইসলামের ছেলে মাজহারুল (৫), সিরাজুল ইসলামের মেয়ে কণিকা (৫) ও শামছুর রহমানের মেয়ে সুমনা (৫)। দুপুরে ওই তিন শিশু ধলাই নদে গোসল করতে যায়। একটি শিশু গভীরে গিয়ে হাবুডুবু খেতে থাকলে অন্য দুই শিশু তাকে বাঁচাতে এগিয়ে যায়। একপর্যায়ে তিন শিশুই পানিতে ডুবে মারা যায়।  নেত্রকোনা প্রতিনিধি।