প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের পারনান্দুয়ালি পূর্ব মুন্সীপাড়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মো. আবদুল্লাহ (১১) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। মাগুরা ফায়ার সার্ভিসের কর্মী বাহারুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আবদুল্লাহ নিখোঁজ হয়। অনেক সময় পরও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন৷ দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করেন৷ আবদুল্লাহ স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত।