প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর প্যারাবনে গত শনিবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো পৌরসভার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহামঞ্চদ ইব্রাহিমের ছেলে আবরাফ (১০) ও সাবরাং নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহামঞ্চদ আইয়ুবের ছেলে সাইফুল্লাহ (১১)। প্রত্যক্ষদর্শীরা ও শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নাফ নদীর প্যারাবনে শিশু দুটি কেওড়া ফল কুড়াতে যায়। ঘণ্টা খানেক পর তাঁদের পানিতে ভাসতে দেখা যায়। এ সময় নদীতে থাকা জেলেরা তাঁদের উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি