প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় পানিতে ডুবে আবীর (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার নারিশা ইউনিয়নের পশ্চিম চর এলাকার সদর বেপারির খালে এ ঘটনা ঘটে। মৃত আবীর পশ্চিম চর গ্রামের হেলাল বেপারির ছেলে। সে মেঘুলা আল-জামিয়াতুল ফজলে খোদা মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। স্থানীয় কয়েক ব্যক্তি জানান, সকাল থেকে আবীর নিখোঁজ ছিল। দুপুরে সদর বেপারির খাল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাতেমা জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি।