পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামে গতকাল বুধবার সকালে পাপিয়া আক্তার নামের আড়াই বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের জেলে আলীমুন মিয়ার মেয়ে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির সামনের উঠানে পাপিয়া চার-পাঁচজন শিশুর সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। ঘণ্টা খানেক পর তার লাশ ভেসে ওঠে।