পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে পানিতে ডুবে ছানিয়া আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিকলী সদর ইউনিয়নের পাঁচরুখি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানায়, নিকলী প্রতিরক্ষা বাঁধের কাছে নিজের ঘরে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল ওই গ্রামের সাইকুল ইসলামের মেয়ে ছানিয়া। সকালে সবার অলক্ষ্যে সে বর্ষার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি