প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি গ্রামে গতকাল শনিবার পানিতে ডুবে আবদুল্লাহ (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার ভাসমান দেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।