পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে পানিতে ডুবে সাইমন মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ওই শিশুর লাশ একটি ডোবা থেকে উদ্ধার হয়। শিশুটির পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে শিশুটি ঘরেই ছিল। কিন্তু দুপুর ১২টা থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় পা মাটিতে ও মাথাসহ শরীরের বেশির ভাগ অংশ পানিতে ডোবা দেখতে পান লোকজন। আখাউড়া থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, শিশুটিকে কেউ মেরে ফেলেছে, না পানিতে পরে মারা গেছে তা পুলিশ খতিয়ে দেখবে।