প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে তুলি আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের নয়াকান্দি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত তুলির পরিবারের সদস্যরা জানান, তুলি নয়াকান্দি মহল্লার লিটন মিয়ার মেয়ে। সে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। তুলি বেলা পৌনে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলছিল। এ সময় পা পিছলে তুলি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তুলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।