প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামে গত শুক্রবার বিকেলে পুকুরে ডুবে জান্নাতি ফেরদৌসী (৪) ও হেলাল মল্লিক (৫) নামে দুটি শিশু মারা গেছে। জান্নাতি উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা গ্রামের নিজাম আকনের মেয়ে এবং হেলাল একই গ্রামের দুলাল মল্লিকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুলাল মল্লিকের বাড়িতে উঠানে জান্নাতি ও তাঁর মামাতো ভাই হেলাল খেলাধুলা করছিল। পরিবারের সবার অগোচরে একসময় দুজন বাড়ির পাশের একটি পুকুরে পরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।