পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল রোববার সকালে মিনহাজ (৬) নামের এক স্কুলছাত্র পানিতে ডুবে মারা গেছে। মিনহাজ তালোড়া ইউনিয়নের গাংবেলঘড়িয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। সে সরঞ্জাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনার দিন সকালে মিনহাজ বাড়ির পাশে খেলার সময় গ্রামের মসজিদের পুকুরে পড়ে যায়। কয়েক ঘণ্টা পর তার লাশ পানিতে ভেসে ওঠে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি