পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় পানিতে ডুবে সৃষ্টি দাস (৫) নামের এক শিশু মারা গেছে। গতকাল বেলা দুইটার দিকে উপজেলার রাখালতলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সৃষ্টি দাস ওই গ্রামের বাসিন্দা সুভাস দাসের কন্যা। পরিবারের সদস্যরা জানান, সৃষ্টি দাস খেলতে গিয়ে কখন পুকুরে পড়ে যায়, তা কেউ জানেন না। মেয়েকে না পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।