পানিতে ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীতে ডুবে মো. সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জগন্নাথপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আল আমিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ঢোলভাঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। কিছুক্ষণ পর সে পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন সিয়ামকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।